ধূমকেতু প্রতিবেদক : নারীদের সকল অপপ্রচার থেকে বিরত থাকার ও সকল উন্নয়ন কাজে পাশে থাকার কথা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
রোববার বিকাল ৪ টার দিকে ছোটবনগ্রাম পূর্বপারা এলাকার উন্নয়ন ও নানাবিদ সমস্যা সমাধানে নারীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কাউন্সিলর সুমন বলেন, ওয়ার্ড এলাকার মধ্যে সর্বোচ্চ রাস্তা ও ড্রেনের উন্নয়ন করা হয়েছে ছোটবনগ্রাম পূর্বপারায়। এই এলাকায় সর্বাধিক করোনাকালীন ত্রাণ, আর্থিক সাহায্য, বিশেষ রেশনিং কার্ড, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা, শিশুখাদ্য, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। যে রাস্তা ও ড্রেন বাকি আছে সেগুলোর উন্নয়নে টেন্ডার আহ্বান সম্পন্ন হয়েছে। এছাড়াও এলাকার উন্নয়নে সার্বক্ষনিক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন খোজখবর নিয়ে থাকেন। এলাকার মান উন্নয়নে সড়ককে চার লেনে উন্নতি করেছেন। এছাড়াও বাইপাস সড়কের চার লেন টেন্ডার সম্পন্ন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি অর্গানাজার হুসনেয়ারা বেবি, পিয়ারী বেগম, হিরা খাতুন, হেলেনা বেগম, সাইদা বেগম, রুকতাজ, ফাতেমা খাতুন, মনোয়ারা, কবরি, সুমি, শাহিনা খাতুন প্রমুখ।


