IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> গোমস্তাপুরের রামদাস বিল:পর্যটনের অপার সম্ভবনা

গোমস্তাপুরের রামদাস বিল:পর্যটনের অপার সম্ভবনা

গোমস্তাপুরের রামদাস বিল:পর্যটনের অপার সম্ভবনা

গোমস্তাপুরের রামদাস বিল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিলাঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ রামদাস বিলকে ঘিরে জেলার পর্যটনের অপার সম্ভবনা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষাকালে এ বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিনই দূর দূরন্ত থেকে শত শত পর্যটক ভীড় জমাচ্ছে বিলটিতে।

উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নে বিস্তৃত অঞ্চল নিয়ে এ বিলের ব্যাপ্তি। প্রতিবছর বর্ষার শুরুতে বিলের মাঝ দিয়ে প্রবাহিত সীমান্ত নদী পূনর্ভবার দূকুল ছাপিয়ে বিলটি জলমগ্ন হয়ে পড়ে। পরিণত হয় মিনি সমুদ্র সৈকতে। পর্যটকরা অনেকেই এর নাম দিয়েছে মিনি কক্সবাজার। উপজেলা সদর রহনপুর পৌর এলাকা থেকে সড়কপথে ৫ কিলোমিটার দূরুত্বে অবস্থিত। এসময় পূনর্ভবা নদী দিয়ে গোমস্তাপুর উপজেলার সাথে নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার নৌপথে যোগাযোগ ছিল।

বর্ষায় ওই নদী দুকূল ছাপিয়ে মিনি সমুদ্রে পরিণত হওয়ায় ভ্রমণ পিপাসুরা নৌ ভ্রমণে বেড়িয়ে পড়ে। পুনস্থাপন হয় সেই পুরোনো নৌ যোগাযোগ। ওই দুই ইউনিয়নের প্রায় শতাধিক ছোট বড় বিলে গ্রীষ্মকালে ধানচাষ হয়ে থাকে। বর্ষা মৌসুমে তা অন্যরুপ ধারণ করে। বিলে চাষাবাদ করা কৃষকদের সুবিধার্থে ওই বিলে কংক্রিটের সড়ক ও পূনর্ভবা নদীর উপর একটি সেতু নির্মিত হয়েছে। যা আলিনগর ও রহনপুর ইউনিয়নের সাথে ওই বিল দিয়ে রাধানগর ইউনিয়নের সড়ক যোগাযোগ স্থাপন করেছে।

সীমান্ত নদী পূনর্ভবা নদী পুনঃ খনন করে গোমস্তাপুর উপজেলার সাথে নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার নৌ যোগাযোগ পুনস্থাপন করা হলে অনেক পথ ও সময় সাশ্রয় হবে বলে অনেকই মনে করেন। বিলে যাওয়ার রাস্তার দুপাশে পর্যটকদের বসার ব্যবস্থা রয়েছে। এছাড়া বনভোজনের জন্য কয়েকটি ছোটবড় পিকনিক স্পটে প্রায় প্রতিদিনই বনভোজন হয়ে থাকে। বিশেষ করে স্থানীয়দের রাতের বনভোজন সকলের দৃষ্টি কাড়ে। বিলাঞ্চলটি ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় রাতে ফ্লাডলাইটের আলোতে অন্যরকম রুপ ধারণ করে।

তাছাড়া, পাশের চূড়ইল বিলে শীতকালে অতিথি পাখির আগমন ঘটে। রামদাস বিলকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930