IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিতগ্রাহক সেবা মাস উপলক্ষে মহাদেবপুরে ইসলামী ব্যাংকের সমাবেশ অনুষ্ঠিতমেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ-ছুরিকাহত ছেলে,মা মোবাইলে ব্যস্ত বিছানায়মহাদেবপুরে জগন্নাথ দেবেররথযাত্রা উৎসবের উদ্বোধনগোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপনরাণীনগরে জুলাই শহিদ দিবসে আলোচনাসভাতানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভাপুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিতপোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিতআত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধাররাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার-৩শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তারবাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভাজীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না: ডা. শফিকুর রহমানজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গ্রাহক সেবা মাস উপলক্ষে মহাদেবপুরে ইসলামী ব্যাংকের সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহক সেবা মাস উপলক্ষে মহাদেবপুরে ইসলামী ব্যাংকের সমাবেশ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকালে ব্যাংকের মহাদেবপুর শাখা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এফএভিপি ও মহাদেবপুর শাখার শাখা প্রধান মো: মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এসএম জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মো: মোবারক আলী, রোদইল টিবিএম কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল ও জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন। সিনিয়র অফিসার তরিকুর ইসলামের সঞ্চালনায় এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এফএভিপি ও ম্যানেজার অপারেশন মো: আব্দুল্লাহিল কাফি, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বক্তব্য রাখেন জোয়ানপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ ও মহাদেবপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো: জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবার ম্যাধ্যমে গ্রাহকদের আথির্ক সমৃদ্ধি ও কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় বক্তারা ব্যাংকের বিভিন্ন আমানত , বিনিয়োগ প্রকল্প, ডিজিটাল ব্যাংকিং সেবা ও প্রবাসী কল্যাণ ব্যাংকিং সেবা সর্ম্পকে গ্রাহকদের বিস্তারিতভাবে অবহিত করেন।

সমাবেশে উপস্থিত গ্রাহকরা ইসলামী ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। ব্যাংক কর্তৃপক্ষ সেবারমান আরো বৃদ্ধি ও উন্নয়নে এসব মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ^াস দেন। সমাবেশে ব্যাংকের গ্রাহক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930