ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার স্থানীয় সাংসদের পক্ষ থেকে তানোরের মুন্ডুমালা পৌরসভার কালীকান্দর আদিবাসীপাড়া গ্রামের হতদরিদ্র নারীদের সঙ্গে উঠান বৈঠক ও তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কাউন্সিলর আমির হোসেন আমিন এবং নাহিদ হাসান, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন,উন্নয়ন চাইলে নৌকার কোনো বিকল্প নাই, তাই আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট দিয়ে বিজয়ী করতে হবে নৌকা প্রতিককের প্রার্থীকে আর এই জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আশার আহবান জানান তিনি।


