IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় শাহীনুর রহমান ধনী নামের এক যুবলীগ নেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (২৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাঁকে আটকের পর পুলিশে দেওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম।

শাহীনুর রহমান আইলচারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি খাজানগর গোয়ালগ্রাম এলাকার মৃত বাদশা মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদ থেকে শাহীনুরকে আটক করে স্থানীয় জনতা। পরে সেখান থেকে খাজানগর শান্তির মোড় এলাকায় অবস্থিত একটি অফিসে তাঁকে আটকে রাখা হয়। পরে সেখান থেকে দুপুরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলিম বলেন, দুপুরে স্থানীয় জনতা এক যুবলীগ নেতাকে আটক করে জগতি ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। পরে সেখান থেকে তাঁকে কুষ্টিয়া মডেল থানায় পাঠানো হয়েছে। তবে ওই যুবলীগ নেতাকে মারধর করা হয়েছে কি না তা জানা নেই।

স্থানীয় যুবদলের কয়েকজন কর্মী জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন শাহিনুর যুবলীগের পদ ভাঙিয়ে অনেক অপকর্ম করেছে। তাঁর বিরুদ্ধে যুবদল ও ছাত্রদল নেতাদের নির্যাতন ও মারধরের অভিযোগ রয়েছে। দুপুরে তাঁকে ইউনিয়ন পরিষদে দেখতে পেয়ে স্থানীয় জনতারা আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক যুবলীগ নেতার চাচাতো ভাই বিপুল বলেন, ‘শাহীন বাড়িতেই থাকত। আজ সকালে ইউনিয়ন পরিষদে গেলে সেখান থেকে যুবদল ও ছাত্রদলের কর্মীরা তাঁকে মারধর করে শান্তির মোড়ে একটি অফিসে আটকে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেয়।’

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, স্থানীয় জনতার হাতে আটক যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কোন মামলায় চালান দেওয়া হয়েছে জানতে চাইলে, তা পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728