IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরের কৃষকদের জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

দুর্গাপুরের কৃষকদের জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে কৃষকদের নামে মামলা দায়েরে সহযোগিতা ও হয়রানির করায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের বদলির দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মামলার বাদী আওয়ামী লীগের ত্রাণ ও বস্ত্রবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান কৃষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইশরাফিল হোসেন। তিনি বলেন, দুর্গাপুরের দুর্গাপুরের গগণবাড়িয়া ও চুনিয়াপাড়া গ্রামের মাঝখানে শতীনা বিল বা জলাশয় থেকে স্থানীয় কৃষকরা পানি সেচ দিয়ে ফসল ফলাতেন। এরই মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও বস্ত্রবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান স্থানীয় সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা কাজী আব্দুল ওয়াদুদ দারা, ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব, আনিসুর রহমান, বদর সরদারের সহযোগিতায় ওই বিলের প্রায় ১৭ বিঘা জমি দখল করে পুকুর খনন করেন।এর মধ্যে প্রায় ৯ বিঘা জমিই খাস খতিয়ানভূক্ত।

তাকে সহযোগিতা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।ফলে যাদের জমি দখল করে পুকুর করা হয়েছে, তাদেরও ঠিকমতো টাকা দেন না শাহিন। টাকা চাইতে গেলে উল্টো নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। এ নিয়ে কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তেক্ষেপে বিষয়টি সমঝোতা হয়। তাতে কোনো পক্ষই ওই বিলে মাঝ ধরতে আপাতত নামতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শাহীন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের সহযোগিতায় বিলে আবার মাছ চাষ শুরু করেছেন। এতে বাধা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় কৃষক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ১৭ জনের নামে মামলাও দায়ের করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, খাস জমি লিজ না দিয়ে একজন ব্যক্তিকে জোর করে মাছ করতে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।আবার কৃষকদের জমি ব্যবহার করতে না দিয়েে উল্টা তাদের নামেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে আওয়ামী লীগ নেতা শাহিন এখনো বেপরোয়া আচরণ করে যাচ্ছেন।এই অবস্থায় দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি এবং শাহিনসহ তাকে সহযোগিতাকারী অন্য আওয়ামী লীগ নেতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান কৃষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক তোতা মিয়া, জীবন সরকার, আসাদুল ইসলাম, জামরুল হোসেন প্রমুখ।

তবে বিষয়টি নিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি একটি তদন্তাধিন বিষয়। আমি তদন্ত করে প্রতিবেদন দিয়েছি জেলা প্রশাসক স্যারকে। তবে কাউকে সহযোগিতা করছি না।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31