IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

বুধবার সকাল ৯ টার দিকে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ ও ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন।

কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টার দিকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলাই সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এছাড়াও বিকাল সোয়া ৩ টার দিকে ভার্চুয়াল প্লাটফর্মে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিঊল আওয়ালের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এসময় উপস্থিত ছিলেন, রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. বেল্লাল হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত, যানবহন শাখার প্রশাসক ওয়াহেদুল ইসলাম, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতি সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ বিভাগীয় প্রধানবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

এর পূর্বে বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সুউচ্চ ভবনসমূহে আলোকসজ্জাকরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31