ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজনে মধ্য দিয়ে রাজশাহীতে মহানগর বিএনপির মহান বিজয় দিবস উদযাপন। এ উপলক্ষে বুধবার সকাল ৮ টার দিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামানে পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত ও বেলুন ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচীর উদ্বোধন করেন, প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা ও রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরদা পারভেজ পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, নুরুন্নাহার, সামসুন্নাহার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, যুগ্মা সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি, নাহিন আহম্মেদ প্রমুখ।


