IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> বাংলাদেশকে পাঁচ লাখ ডলার দেবে এডিবি

বাংলাদেশকে পাঁচ লাখ ডলার দেবে এডিবি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশকে পাঁচ লাখ ডলার অনুদান সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায় প্রতিযোগিতায় উন্নতি ও আন্তঃআঞ্চলিক বাণিজ্য প্রসারে এডিবির এই অনুদান।

বুধবার এডিবির ঢাকা কার্যালয়ে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুদান অনুমোদনের কথা জানানো হয়।

বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে কৌশলগত বিষয়গুলোর জ্ঞানভিত্তিক সমাধানে ২০১৮ সালে এডিবি ২০ লাখ ডলার অনুদান অনুমোদন করেছিলো। পাঁচ লাখ ডলার সেই সহায়তার অতিরিক্ত হিসেবে দেওয়া হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, রপ্তানি বৈচিত্রকরণ ও স্থানীয় সম্পদের ব্যবহার বাড়ানোর পাশাপাশ প্রবৃদ্ধি ও বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে বাংলাদেশকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং আন্তঃদেশীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। বর্তমানে ডুয়িং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম স্থানে থাকা বাংলাদেশের এক্ষেত্রে উন্নতির ব্যপক সুযোগ রয়েছে। সম্পদের নিবন্ধন, অনলাইন ব্যবসার নিয়ম, কর ব্যবস্থা এবং চুক্তির নিয়ম আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ ডুয়িং বিজনেসের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে।

বাংলাদেশ সরকারও ডুয়িং বিজনেস সূচকে উন্নতি করতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণে ডুয়িং বিজনেস র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতির জন্য একটি কার্যকর নীতি প্রণয়নে সহায়তা করবে এই জ্ঞানভিত্তিক সহযোগিতা। এছাড়া এটি বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থার সুযোগ অনুসন্ধানে উচ্চমানের জ্ঞান এবং নীতি প্রণয়নে সহায়তা করবে, যাতে দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতার (সাসেক) আওতায় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আন্তঃআঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটে।

এ অঞ্চলের বিভিন্ন দেশ, বিশেষ করে চীন ও ভারতের সমকক্ষ হতে ডুয়িং বিজনেস র‌্যাংকিংয়ের বিভিন্ন সূচকে বাংলাদেশের ব্যাপক উন্নতি করতে হবে। যেসব সূচকে উন্নতি করতে হবে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চুক্তি কার্যকর, সম্পদের নিবন্ধন, বিদ্যুতের প্রাপ্তি, সীমান্ত বাণিজ্য, আর্থিক অসচ্ছলতা দূর করা, কর পরিশোধ, নির্মাণকাজের অনুমতি, ব্যবসা শুরু এবং ঋণপ্রাপ্তি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930