IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘কেউ চাঁদাবাজি করতে এলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন’

‘কেউ চাঁদাবাজি করতে এলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। দেবিদ্বারে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশের হাতে তুলে দিন।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে। প্রতিটা পণ্য পরিবহণে চাঁদা নিয়েছে। বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে। দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি। নতুন বাংলাদেশে জনগণের সম্পদ পাচারকারী, কালোবাজারি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না, কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার হাতে ন্যায্য মূল্যে তুলে দিতে চেষ্টা করুন। অতিরিক্ত মুনাফা করা থেকেও বিরত থাকুন। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ।

একই দিন সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে (গত ৪ আগস্ট) দেবীদ্বারে নিহত আবদুর রাজ্জাক ওরফে রুবেলসহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিবার–পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31