IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> শুধু বিচ্ছেদ নয়, দান করেও খবরের শিরোনামে ম্যাকেঞ্জি স্কট

শুধু বিচ্ছেদ নয়, দান করেও খবরের শিরোনামে ম্যাকেঞ্জি স্কট

ধূমকেতু নিউজ ডেস্ক : এবছর ম্যাকেঞ্জি স্কটের কাছে অর্থকড়ি যেভাবে বানের পানির মতো ভেসে এসেছে, তেমনি দু’হাতে বিলিয়েও দিচ্ছেন তিনি। গত চার মাসে খাদ্য ও জরুরি ত্রাণ সহায়তায় প্রায় ৪২০ কোটি ডলার দান করেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী।

সম্প্রতি বেজোসের সঙ্গে বিয়ে বিচ্ছেদের সূত্র ধরে বিপুল সম্পদের মালিক হয়েছেন ম্যাকেঞ্জি। অ্যামাজনের বেশ কিছু শেয়ারের জেরে হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম শীর্ষধনী। আর করোনাভাইরাস মহামারিতে অ্যামাজনের ব্যবসা ফুলেফেঁপে ওঠায় বেজোসের মতো দ্রুত সম্পদ বেড়েছে তার সাবেকপত্নীরও।

চলতি বছর ম্যাকেঞ্জি স্কটের সম্পদ একলাফে বেড়েছে ২ হাজার ৩৬০ কোটি ডলার। এ নিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার কোটি ডলারেরও বেশি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, বর্তমানে বিশ্বের ১৮তম শীর্ষধনী ম্যাকেঞ্জি স্কট। আর সাবেক স্বামী জেফ বেজোস রয়েছেন এক নাম্বারে।

শুধু অর্থ আয় বা বিয়ে বিচ্ছেদই নয়, দান করেও অনেক গণমাধ্যমের খবরের শিরোনাম হয়েছেন প্রভাবশালী এ নারী। ২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে সম্পর্কচ্ছেদের পরপরই অর্জিত সম্পদের একটি বড় অংশ দান করে দেয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি।

মঙ্গলবার এক ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি স্কট বলেছেন, এই মহামারি সংকটে থাকা আমেরিকানদের জীবনে ধ্বংসাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ক্ষতি এবং স্বাস্থ্যগত ফলাফল নারী, অশ্বেতাঙ্গ মানুষ এবং দরিদ্রদের জন্য আরও ভয়াবহ। যদিও, এটি বিলিয়নিয়রদের সম্পদ আরও বাড়িয়ে দিয়েছে।

অ্যামাজনের অন্যতম স্বত্ত্বাধিকারী জানান, তিনি বিশেষজ্ঞ দলের সহযোগিতায় অন্তত সাড়ে ছয় হাজার সংস্থার মধ্য থেকে ৩৮০টির বেশি দাতব্য সংস্থাকে সহায়তার জন্য বেছে নিয়েছেন। গত জুলাই মাসেই ১১৬টি সংস্থাকে অন্তত ১৭০ কোটি ডলার দেয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর ম্যাকেঞ্জির দানের পরিমাণ ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

৫০ বছর বয়সী এ নারী বলেন, আমার কাছে ভাগাভাগি করার জন্য অনেক বেশি অর্থ রয়েছে। মানবসেবার প্রতি আমার দৃষ্টিভঙ্গি সবসময় চিন্তাশীল থাকবে। এর জন্য সময়, প্রচেষ্টা এবং যত্নের দরকার। কিন্তু, আমি তার জন্য অপেক্ষা করব না। ভাণ্ডার খালি না হওয়া পর্যন্ত আমি এটি চালিয়ে যাব।

সূত্র: ব্লুমবার্গ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31