ধূমকেতু প্রতিবেদক : উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহীতে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। এরই মধ্যে ছিন্নমূল মানুষগুলো শীতের কারণে অসহায় হয়ে পড়ছে।
বিশেষ করে পথে যারা থাকেন এবং এই ঠান্ডা উপেক্ষা করে জনগণকে যারা যাতায়াতের ব্যবস্থা করেন, সেই সকল রিক্সাচালকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং করোনা প্রতিরক্ষায় মাস্ক বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও তাঁর একমাত্র কন্যা সুবহা নাজ শওকত। তাঁরা মঙ্গলবার গভীর রাতে ঐ সকল শীতার্থ ব্যক্তিদের মধ্যে শতাধিক কম্বল এবং দুই শতাধীক মস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য রাজু আহমেদ, রাজশাহী জেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী, রাজশাহী জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা ছাত্রদল সহ-সভাপতি লতিফুর রহমান সাগর, যুগ্ম-সম্পাদক আরফিন কনক ও জেলা স্বেচ্ছাসেবক দল ক্রীড়া সম্পাদক মারুফসহ অন্যান্য নেতাকর্মী।
শাহীন শওকত বলেন, বিএনপি গণমানুষের দল। জনগনের দুঃখ দূর্দশা লাঘব করা এই দলের একটি অন্যতম কাজ। রাজশাহী মহানগরীর ছিন্নমুল মানুষগুলো যেন শীতে কষ্ট না পায় তার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস বলে উল্লেখ করেন তিনি। তিনি এবং তাঁর একমাত্র কন্যা এভাবেই সারা জীবন মানুষের সেবা করে যাবেন বলে জানান তিনি।


