IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজের মহান বিজয় দিবস পালন

রাজশাহী কলেজের মহান বিজয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুনন’ এর অবমুক্তি ও প্রদর্শন। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বুধবার সকালে অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক-এর নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে দশটায় কলেজ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর বহুমাত্রিক সংগ্রামী জীবন ও স্বাধীন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজশাহী কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

সভার প্রধান আলোচ্যক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আলী, ম্যাগাজিন কমিটির আহŸায়ক প্রফেসর ড. শিখা সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা ও কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুর জীবনকে বিশ্লেষণ করলেই আমরা তাঁর বহুমাত্রিক সংগ্রামের পরিচয় পাই। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান সকল অপশক্তিকে প্রতিহত করে দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে উপস্থিত সকলের প্রতি আহŸান জানান।

বক্তব্য শেষে অধ্যক্ষ উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সদস্যদের নিয়ে ‘রাজশাহী কলেজ ম্যাগাজিন’-২০২০-এর মোড়ক উন্মোচন করেন। এরপর অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজের নিজস্ব শিল্পীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘রাজশাহী কলেজ ফিল্ম সোসাইটি’ কর্তৃক বঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুনন’-এর প্রদর্শন।

বাদ জোহর কলেজ জামি মসজিদে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও কলেজ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31