IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানেরপ্রাইম ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ‘হরমুজে পুলিশ হলে মার্কিন জাহাজ ডুববে’আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রীশ্বাসরুদ্ধকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নজেদ্দায় ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে সৌদি-পাকিস্তানের বৈঠকইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> লিড নিউজ >> ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সিরিজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশ মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল দাপট। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। আগে ব্যাট করতে নেমে টাইগাররা গড়ে ১২৯ রানের সংগ্রহ। টাইগারদের মামুলি পুঁজি তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। তবে ইনিংসের তৃতীয় ওভারেই তাদের ঝড় থামান তাসকিন। বোলিংয়ে এসে প্রথম বলেই কিংকে ফেরান এই পেসার। তাসকিনের দারুণ এক লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (৮)।

ওভারের শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। ৪ বলে শূন্য রানে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে বাউন্ডারি হজমের পর তিন বল ব্যবধানে চার্লসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মেহেদী। অ্যাক্রোস দ্য লাইনে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ১৪ রান করে ফেরেন এই ব্যাটার। রিভিভ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি।

এরপর ব্যাট হাতে নেমে মেহেদীর বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না নিকোলাস পুরান। টানা ৪ ডটের পর পঞ্চম বলে অ্যাক্রোস দ্য লাইনে খেলতে চেয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটার। তবে এজ হয়ে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন ৫ রান করা পুরান।

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে ‘জীবন’ পাওয়া রোভম্যান পাওয়েলকে ফেরান হাসান মাহমুদ। তরুণ এই পেসারের মিডল ও লেগ স্টাম্পের হার্ড লেংথ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ড্রাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নেন মিরাজ। ৭ বলে ৬ রানে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

এর আগে, ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে আজও হতাশায় পুরিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। আকিল হোসেনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার।

এরপর তানজিদ তামিমও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রোস্টন চেজের বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।

শুরুর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা চালিয়েছিলেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ৩৯ রানে রানআউট হয়ে সৌম্য ফিরলে ভাঙে তাদের ২৮ রানের জুটি।

পরের ওভারেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। আলজারি জোসেফের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

সৌম্য আর মিরাজের পর রিশাদ হোসেনও দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। গুড়াকেশ মোতির বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

রিশাদের বিদায়ে মাত্র ৫২ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে বৃষ্টি বাধার পর প্রথমে আগ্রাসী হওয়ার ইঙ্গিত দেন জাকের আলী। প্রেসিডেন্ট বক্সের ওপর ছক্কা হাঁকান উইকেটকিপার এই ব্যাটার। মাঝে মোতির বলে বোল্ড হয়ে ১১ বলে ১১ রানে ফেরেন শেখ মেহেদি।

৭২ রানে ৬ উইকেট হারানোর পর দলীয় পুঁজি বাড়ানোর চেষ্টা চালিয়েছিলেন জাকের ও শামীম। তবে এই জুটিও বেশিদূর এগোয়নি। বেশ সাবলীল ব্যাটিং করলেও ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন জাকের। ম্যাককয়ের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

৮৮ রানেই ৭ উইকেট হারানোর পর দলীয় ১০০ এর আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। তবে শামীম হোসেন পাটোয়ারীর ১৭ বলে ৩৫ রানে ভর করে নির্ধারিক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ রানে দুটি উইকেট নেন গুড়াকেশ মোতি। এ ছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, আলজারি জোসেফ ও ওডেব ম্যাককয় একটি করে নেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031