IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিএনপি জন বিছিন্ন দল নয় : চাঁদ

বিএনপি জন বিছিন্ন দল নয় : চাঁদ

বিএনপি জন বিছিন্ন দল নয় : চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে, বাউসা ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, বিএনপিকে ভয় পায় বলেই বিগত ১৫ বছরে আমাদের মাঠে নামতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামীলীগ। বিএনপির নেতা কর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে জুলুম অত্যাচার করেছে। নিজের কর্মফলে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়ে জন বিছিন্ন দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিএনপি জন বিছিন্ন দল নয়। একটি ইউনিয়নের জনসভার আয়োজনে জন সমুদ্র তার প্রমান করেছে। দলীয় নির্দেশনা মেনে নেতাকর্মীদের আগামীতে পথচলার আহ্বান জানান বিএনপির এই নেতা।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, চারঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির নেত্রী শাপলা খাতুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ।

এসময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার প্রমুখ।

পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31