IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> করোনায় আক্রান্ত ৭৭৮৫ স্বাস্থ্যকর্মী

করোনায় আক্রান্ত ৭৭৮৫ স্বাস্থ্যকর্মী

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চিকিৎসকসহ মোট ৭ হাজার ৭৮৫ জন স্বাস্থ্যকর্মী। চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) এ তথ্য জানিয়েছে।

শনিবার ( ২৯ আগস্ট) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ হাজার ৭৮৫ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৮ জন, নার্স আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩১ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৬ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৭৪ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন চিকিৎসক।

এদিকে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কমিটির ১৮তম অনলাইন সভায় এই আহ্বান জানানোর কথা পরামর্শক কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে সভায় স্বাস্থ্যকর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে জাতীয় কারিগরি পরামশর্ক কমিটি মনে করে।

সেখানে বলা হয়, ইতোমধ্যেই এ বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) দেশের স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলা হলেও এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। পরামর্শক কমিটির পক্ষ থেকেও এ ব্যাপারে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে মতামত দেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্যকর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিতে পুনরায় আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31