IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ১০

চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ১০

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ চীনের ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টির একটি হাসপাতালে হঠাৎ ছুরি হাতে ঢুকে পড়ে এক ব্যক্তি। সামনে যাকে পায় তাকেই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ছুরির আঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত অন্তত ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কিনা তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার ধরন উল্লেখ করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে- হাসপাতাল প্রাঙ্গণে একজন ছুরি হাতে দৌড়াচ্ছে। স্থানীয় এক বাসিন্দা দ্য পেপারকে বলেছেন, এটি বেলা ১১টার দিকে ঘটেছে, হামলায় কতজন মারা গেছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং আহতদের মধ্যে ডাক্তাররাও রয়েছেন। রেড স্টার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের চারদিক রক্তে ভেসে যাচ্ছে। আহত ব্যক্তিরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করছেন। কঠোর আগ্নেয়াস্ত্র আইনের কারণে চীনে এ ধরনের সহিংস অপরাধ, বিশেষ করে পাবলিক প্লেসে অত্যন্ত বিরল।

যদিও আইনটি নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোরভাবে বিধি-নিষেধ আরোপ করে, তবুও গত কয়েক বছরে ছুরিকাঘাতের সংখ্যা বেড়েছে।

গত আগস্টে ইউনানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ছুরি দিয়ে লোকদের আক্রমণ করার পর দুইজন মারা যান এবং আরও সাতজন আহত হন। এর এক মাস আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31