IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> নতুন প্রেমের ইঙ্গিত অভিনেত্রী পরীমনির

নতুন প্রেমের ইঙ্গিত অভিনেত্রী পরীমনির

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তিনি বরাবরই সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। সাবেক স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতে থাকতে দেখা যায়। পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগেই ভারতে এসে তিনি জানিয়েছিলেন, আর বিয়ে করবেন না! তবে অভিনেত্রীর জীবনে নতুন পুরুষ আসার ইঙ্গেত পাচ্ছেন নেটিজেনরা।

২০২১ সালের অক্টোবর মাসে ‘গুণিন’ ছবির শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরীমনি। তারপর কদিনের আলাপের পর গোপনে বিয়ে। ২০২২ সালের জানুয়ারিতে গোপন বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর, সামনে আনেন দুটোই। কিন্তু ২০২৩ আসার আগেই ছেদ পড়ে সে দাম্পত্যে। এমনকি তাদের একমাত্র ছেলে রাজ্যের (প্রথমে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে এই নাম রেখেছিলেন, এখন বদলে করেছেন পদ্ম) জন্মদিনেও আসেননি রাজ। আপাতত দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে কি সত্যিই নতুন করে মনের মানুষ খুঁজে পেলেন পরীমনি?

গত কয়েক দিন ধরেই সামাজিকমাধ্যমে পরীকে পাওয়া যাচ্ছে ফুরফুরে মেজাজে। সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করছেন, তা যেন নতুন কারও জীবনে আসারই আভাস দিচ্ছে।

শনিবার ছিল নচিকেতার গানের লাইন— ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/ তুমি আসবে বলেই।’ আর সোমবারে নতুন পোস্ট আরও প্রেমমাখা। সেখানে দেখা গেল কারি আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান। লেখা হয়েছে, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।’

২০২৩ সালের মে মাসেই প্রকাশ্য়ে এসে শরিফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন। সেই সময় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে, ‘রাজের সঙ্গে এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’ খবর বলে, এটা ছিল পরীমনির পঞ্চম বিয়ে। এর আগেও বারবার মন ভেঙেছে তার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31