IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ভোটারের উপস্থিতি কম

পত্নীতলা ও ধামইরহাট একই অবস্থা

বদলগাছীতে ভোটারের উপস্থিতি কম

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর বদলগাছী, পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮ থেকে একযোগে তিন উপজেলার ১৯১টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে ভোট গ্রহণের পর থেকেই নওগাঁর বদলগাছীতে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অন্য দুই উপজেলাতেও একই চিত্র বলে জানা গেছে। তবে বেলা বাড়ার বাড়ার সঙ্গে সেঙ্গ ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন কেন্দ্র গুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণরা।

বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শফিউল আলম জানান, এই কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৭৪ জন। এই কেন্দ্রে ১০ বুথে দুই ঘন্টায় ভোট দিয়েছেন ২৩৯ জন ভোটার।

একই উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুর রশীদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২শত ৫ জন। সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত ৬টি বুথে ভোট দিয়েছেন ৩৩ জন।

ভান্ডারপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সাইদুল ইসলাম জানান, এই কেন্দ্রে ২ হাজার ২শত ৩০ জন ভোটার। ভোট গ্রহণহণ শুরু হওয়ার দেড় ঘন্টায় ৬টি বুথে ভোট পড়েছে ৩৪টি।

ধামইরহাট উপজেলার জ্যেষ্ঠ সংবাদকর্মী আব্দুল মালেক জানান, গত রাতে বৃষ্টি হওয়ায় উপজেলার প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিত নেই বললেই চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিত বাড়তে পারে।

এদিকে ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিত খুব কম বলে জানা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিত বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব করছেন। এই তিন উপজেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে পতœীতলা উপজেলা ২ লাখ ১ হাজার ৯২০জন, ধামইরহাট উপজেলায় ১ লাখ ৫৯ হাজার, বদলগাছী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ১ জন।

আর এই ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোট কেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোথাও কোন নির্বাচনী সহিংসতা সংঘটিত ঘটার তথ্য নেই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31