IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় আ.লীগ-যুবলীগ,নিষিদ্ধ ছাত্রলীগ ও সকল খুনিদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঘায় আ.লীগ-যুবলীগ,নিষিদ্ধ ছাত্রলীগ ও সকল খুনিদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক,বাঘা: রাজশাহীর বাঘায় ছাত্রদলের ব্যানারে- আওয়ামীলীগ,যুবলীগ,নিষিদ্ধ ছাত্রলীগ ও সকল খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদল এর আয়োজন করে। শনিবার(০৪-০১-২০২৪) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়।

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ন আব্বাহয়ক, যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ-আল মামুন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল। বক্তারা- আওয়ামীলীগ,যুবলীগ,নিষিদ্ধ ছাত্রলীগ ও সকল খুনিদের বিচার দাবি করে ছাত্রলীগকে কুত্তালীগ আখ্যায়িত করে বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দেন।

রাজশাহী জেলা যুবদলের আব্বাহয়ক কমিটির সদস্য, উপজেলা ও কলেজ শাখার সাবেক ছাত্র নেতা আল-আমীন জমাদারের সার্বিক তত্বাবধানে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বাউসা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক, আনোয়ার হোসেন পলাশ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক একাব মাস্টার, সাবেক আহবায়ক মনজুরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল,বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের জেলা কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু, উপজেলা সংগ্রামী দলের সাবেক সাধারন সম্পাদক রুবেল আহেমেদ,মনিগ্রাম ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা লিটন মাস্টার, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, মালোশিয়া প্রবাসী মালাক্কা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত,জেলা,উপজেলা,কলেজ শাখা ছাত্র দলের সাবেক সিনিয়র নেতা সোহেল রহমান, মনিগ্রাম ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিঃ জাহাঙ্গীর হোসেন, শাহদৌলা ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি পিয়াস আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক আশিকুর রহমান হিমেল, বাঘা পৌর ও শাহদৌলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুম পারভেজ শাহেদ, ছাত্র নেতা অনিক, যুবনেতা, শরিফ,আলামিন,রবিউল,মিঠু ও ফয়সালসহ অনেকেই। #

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31