IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> পুঠিয়ায় আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধ পুকুর খননের হিড়িক

পুঠিয়ায় আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধ পুকুর খননের হিড়িক

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলায় আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধ পুকুর খননের হিড়িক পড়েছে। উপজেলার বিএনপির নেতাদের সঙ্গে সমঝোতা করে দিন-রাত তিন ফসলি জমি পুকুর খনন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জোরপূর্বক সাধারণ মানুষের জমি নিয়ে অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে আজ দুপুরে রাজশাহী সদরের একটি স্থানে ভূক্তভোগিরা সাংবাদিক সম্মেলন করেছেন। অপরদিকে ২৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ হতে ১৪৪ ধরা দেওয়া হয়েছে। কিন্তু আইন অমান্য করে শিলমাড়িয়ার ইউপির সড়গাছির বিলে ১০০ বিঘা জমিতে বরেন্দ্র সেচ প্রকল্পের পাইপ উঠিয়ে হান্নান নামের বিএনপির কর্মী এস্কেভেটরের (ভেকুর) দিয়ে পুকুর খনন করছে। ভেকু দিয়ে মাটি খননকারী এই হান্নান বিগত আ.লীগের আমলে নেতাকর্মীদের পুকুর খনন করে দিয়ে ছিল। এখন বিএনপি নেতা এবং নেতাদের কাছের মানুষদের পুকুর খনন করে দেওয়ার চুক্তি করছে। উপজেলাবাসীরা অবাক হয়ে বলছেন, অন্তর্বর্তী কালীন সরকারের সময়ে কিভাবে অবৈধ পুকুর খনন করা সম্ভব? অবশ্য উপজেলা প্রশাসনের নিকট কোনো ব্যক্তি অভিযোগ দিলে এস্কেভেটরের (ভেকুর) ব্যাটারি খুলে আনতে দেখা যায়। পরবর্তি সময়ে দুই/একদিনের ভেতর আবার মোটা অংকের টাকার সমঝোতা করে ব্যাটারি দিয়ে দেওয়া হয় বলে একাধিক অভিযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে প্রতিনিয়ত জমির আকার পরিবর্তন করে পুকুর খনন করা হচ্ছে। কিন্তু প্রশাসন কোনোরকম কঠোর পদক্ষেপ গ্রহন করছে না। থানা পুলিশ বলছে পুকুর খনন বন্ধ করার দায়িত্ব উপজেলা প্রশাসনের। আর উপজেলা প্রশাসন বলছে,আমারা রাতে গিয়ে পুকুর খনন কিভাবে বন্ধ করবো। আবার মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুকুর খননের বিরুদ্ধে জেল জরিমানার করছে।

এলাকাবাসীরা বলছেন, যা জরিমানা করা হচ্ছে তা আবার অতি সামান্য পরিমাণ টাকা। শিলমাড়িয়া ইউনিয়নের হোসেন আলি বলেন, আগে আ.লীগের নেতারা পুকুর খননের ব্যাপারগুলি নিয়ন্ত্রণ করত। এখন বিএনপির কিছু নেতা নিয়ন্ত্রণ করছে। পুকুর খননকারী দালালদের নিকট মানুষ জিম্মি হয়ে পরেছেন। সংশ্লিষ্ট স্থানীয়রা বলছে,শুধুমাত্র অনেক টাকা লেনদেনের কারণে,পুকুর খননের কার্যক্রম কোনো ভাবেই থামছে না। তাই উপজেলা জুড়ে তিন ফসলি জমিতেই পুকুর খনন করা হচ্ছে। আবুল কাশেম আলি নামক ব্যক্তি বলেন,দেশের মানুষ কি শুধু শুধু মাছ খেয়ে জীবনধারণ করবে। অন্য ফসলেও প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, যারা পুকুর খনন করে তারা সমাজের প্রভাবশালী ব্যক্তি তাদের বিরুদ্ধে গিলে এলাকায় থাকা যাবে না। উপজেলা প্রশাসনকে অভিযোগ দিয়ে সাধারণ মানুষেরা প্রতিকার পাচ্ছেন না। টাকা এবং ক্ষমতার জোরে সবকিছু করা হচ্ছে। অপদিকে আস্তে আস্তে ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। শিলমাড়িয়া ইউনিয়নের আবুল কালাম বলেন, যেভাবে মাটি কাটা চলছে,এক সময় এই ইউনিয়নে কোনো ফসলি জমি থাকবে না। তারপর,যত্রতত্র পুকুর খননের ফলে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেবে। ইতোমধ্যে শিলমাড়িয়া ইউপির সিংহভাগ জমি পুকুর খনন করা হয়ে গিয়েছে। অন্তর্বর্তী কালীন সরকারের সময় বেশ কিছুদিন বন্ধ ছিল। উপজেলার ২০টি স্থানে পুকুর খনন করার জন্য খননকারী নেতা এবং প্রশাসনের নিকটে দৌড়ঝাপ করতে দেখা যাচ্ছে। আর মাটি বহন করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে করা গ্রামীণ সড়কগুলো চোখের সামনে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, কৃষি জমিকে পুকুর রূপান্তরিত করার জন্য আমাদের একটি কমিটি আছে । সেখানে প্রথমে আবেদন জমা দিতে হয় তারপরে আমরা সে জমি প্রদর্শন করে পুকুর খনন করা যাবে কিনা না আমরা পরিদর্শন শেষে জানিয়ে দেবার নিয়ম থাকলেও কোন সময় কেউ আমাদের কাছে পুকুর সংক্রান্ত বিষয়ে আসে না। আমাদের দৃষ্টিকোণ থেকে সবগুলো পুকুর খননী অবৈধ।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকতার্ একেএম নুর হোসেন নির্ঝর বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে হতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু রাতের-আধারে পুকুর খননের কাজ করছে। আমরা রাতে গিয়ে অভিযান পরিচালনা করতে পারচ্ছি না। ১৪৪ ধরা বাস্তবায়ন করার দায়িত্ব থানা পুলিশের।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930