ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুব সংগঠন জাহিদনগর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামে সংগঠনের সভাপতি এনায়েত উল্লার সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডঃ মুঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা।১ নং গোমস্তা পুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান বশির, জাহিদনগর যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন আলমসহ অন্যরা।
পরে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


