IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বরখাস্ত হচ্ছেন রাজশাহী জেলা পরিষদের সিইও

বরখাস্ত হচ্ছেন রাজশাহী জেলা পরিষদের সিইও

ধূমকেতু প্রতিবেদক : ফেনসিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরুজ্জামানকে বরখাস্ত করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজশাহী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক (ডিসি) তার বিষয়ে প্রতিবেদন দিলে উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

রোববার তিনি সাংবাদিকদের বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি এখন জেলে আছেন। মাঠ প্রশাসন থেকে প্রতিবেদন পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোলঘর এলাকায় অভিযান চলাকালে নূরুজ্জামানের সরকারি গাড়িতে তল্লাশি করে সাড়ে ছয় লিটার ফেনসিডিল পান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় নুরুজ্জামানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুকও ছিলেন। পরে চাঁপাইনবাবগঞ্জ থানায় পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে শনিবার তাদের বিরুদ্ধে মামলা করেন। বিকেলে তাদের আদালতে নিলে আদালত দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারায় বলা আছে,’ কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেফতার হলে বা তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ ওই রূপ আটক, গ্রেফতার বা অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে’।

জানা গেছে, নুরুজ্জামান ২০১৫ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। সে সময় তিনি নিয়মিত ফেন্সিডিল সেবন করতেন। ফেনসিডিল সেবন করার জন্য তিনি প্রতিদিন চারঘাট ও বাঘা উপজেলার সীমান্তে সরকারি ও নিজস্ব গাড়ী নিয়ে চলে যেতেন। সাধারণ মানুষের মুখে মুখে ছিলো তার মাদক সেবনের গল্প। তবে তখন গ্রেফতার না হওয়ায় তিনি রক্ষা পান।

পুঠিয়া থেকে ২০১৭ সালে নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদেন নুরুজ্জামান। সেখানেও নিজের অপকর্মের কারণে জনরোষে পড়েন। শুরু হয় তার বিরুদ্ধে গণআন্দোলন। মান্দায় ইউএনও থাকা অবস্থায় মদ্যপ নুরুজ্জামানের অত্যাচারে মানুষ চরম নির্যাতিত হয়েছে। পরে গণআন্দোলন শুরু হলে এখান থেকে তার বদলি হয়। প্রতি রাতেই তিনি গাড়ী নিয়ে বেরিয়ে যেতেন ফেন্সিডিল সেবন করতে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দফতরে ১১টি অভিযোগ দিয়েও কোন ফল পাইনি।

এদিকে নুরুজ্জামান রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে যোগদানের পর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ যাওয়া আসা ছিল তার নিত্যদিনের কাজ। যোগদানের পর তিনি প্রথম দিকে কিছুটা সতর্কতা অবলম্বন করে মাদক সেবন করলেও সময় গড়ানোর সাথে সাথে তিনি প্রকাশ্যে চলে আসেন। মাদক সেবন করা নিয়ে কয়েকবার জেলা পরিষদের এক কর্তা ব্যক্তির সাথে তার বাকবিতÐা হয়েছে নুরুজ্জামানের। যে ঘটনা নিয়ে পুরো জেলা পরিষদ টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল। বিষয়টি চেয়ারম্যান পর্যন্ত গড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জেলা পরিষদে ছিল নুরুজ্জামানের দাপট। কারণ তার অনৈতিক কাজে সহযোগিতায় ছিল খোদ জেলা পরিষদের চেয়ারম্যানের কাছের জন। জেলা পরিষদের এই প্রধান নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন কর্মচারি রাত হলেই বসে যেতেন মাদক সেবনে। জেলা পরিষদে তার মত আরো কয়েকজন সহযোগি রয়েছে যারা নুরুজ্জামানকে সার্বিকভাবে সহযোগিতা করতো। এমনকি নুরুজ্জামানকে বিভিন্ন উপজেলা থেকে ফেন্সিডিল এনে তাকে সেবনের জন্য দিতো। যে ফেনসিডিল এনে দিতো সে নিজেও ফি সেবন করতো ফেন্সিডিল। এর কারণে জেলা পরিষদে একজন বিতর্কিত কর্মকর্তা হওয়ার পরও তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাননি। এছাড়াও চেয়ারম্যানের কাঝের অনেকেই তার সাথে সখ্যতা রেখে চলার কারণে তার অভিযোগের বিষয়গুলো থেকে যেতো অধরা।

জানা গেছে, গোদাগাড়ীর কয়েকজন ফেনসিডিল ব্যবসায়ীর সাথে তার সখ্যতা ছিল। জেলা পরিষদের এক কর্মচারির সুবাদেই ওই সব ফেনসিডিল ব্যবসায়ীর সাথে নুরুজ্জামানের সখ্যতা গড়ে উঠে। কখনো নুরুজ্জামান গোদাগাড়ীতে যেতে না পারলে ওইসব মাদক ব্যবসায়ীর মাধ্যমে রাজশাহীতে ফেনসিডিল নিয়ে আসতো এ নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান। তার আড্ডারস্থল ছিল রাজশাহীর টি-বাঁধে। সেখানে জেলা পরিষদের আরো কয়েকজন কর্মচারি মিলে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক কর্মচারি জানান, টি-বাঁধ এলাকার মাদক সেবন করাকে কেন্দ্র করে কয়েকবার পুলিশের তোপের মুখে পড়েছেন নুরুজ্জামান। কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত কিছু লোকজন সেখানে উপস্থিত থাকার সুবাদে তিনি পুলিশের রোষানল থেকে রক্ষা পেয়েছেন। শুধু নুরুজ্জামান নয়, জেলা পরিষদে আরো কয়েকজন কর্মচারি রয়েছে যারা কর্মকর্তা নুরুজ্জামানের মতই নেশা করে থাকে। এসব কর্মচারিরাই পরিচালনা করে পুরো জেলা পরিষদ। চেয়ারম্যানের কাছে অভিযোগ গেলেও তাদের বিরুদ্ধে নেয়া হয় না কোনো ব্যবস্থা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31