IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ উদযাপন

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ উদযাপন

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে লটারির পুরস্কার বিতরণ।

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে লটারির পুরস্কার বিতরণ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর শহীদ জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হল ধূমকেতু নিউজের একটি বিশেষ অনুষ্ঠান ফ্যামিলি ডে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনভর ধূমকেতু নিউজের ফ্যামিলি ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রতিনিধি এবং শুভাকাক্সক্ষীরা। অনুষ্ঠানটি ছিল এক বিশেষ মিলনমেলা। যেখানে পরিবারসহ সকলের অংশগ্রহণ ছিল স্বতস্ফুর্ত।

এ আয়োজনে ধূমকেতু নিউজের সম্পাদক সোহেল মাহবুব, রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফরিদুল ইসলাম সাহেব, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হান্নান ওয়াকিলসহ বিশিষ্ট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে শিশুদের বল ছোড়া খেলা
রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে শিশুদের বল ছোড়া খেলা। ছবি- ধূমকেতু নিউজ

এছাড়াও ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির, ব্যবস্থাপনা পরিচালক গুলবার আলী জুয়েল, বিশেষ প্রতিবেদক জান্নাতুল মাওয়া শিফা, নিজস্ব প্রতিবেদক তানভিরুল আলম তোহা ও আশরাফুল ইসলাম অন্তরসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে মেয়েদের বালিশ খেলা
রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে মেয়েদের বালিশ খেলা। ছবি- ধূমকেতু নিউজ

অনুষ্ঠানে চারটি ইভেন্টে খেলার আয়োজন করা হয়। খেলায় মোট ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ‘ফ্যামিলি ডে’ এর অন্যতম আকর্ষন ছিল লটারি। লটারিতে আকর্ষণীয় পুরস্কার জিতে নেন উপস্থিত ৭ জন।

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে শিশুদের খেলার পুরস্কার বিতরণ
রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে শিশুদের খেলার পুরস্কার বিতরণ। ছবি- ধূমকেতু নিউজ

এ ধরণের আয়োজন আরও সংগঠনমূলক কর্মকাণ্ড সকলকে একত্রিত করার গুরুত্ব তুলে ধরেছে, যা সবাইকে আরও একে অপরের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সুযোগ প্রদান করেছে এমনটাই বলছেন অতিথিবৃন্দ।

রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে বড়দের খেলার পুরস্কার বিতরণ
রাজশাহীতে ধূমকেতু নিউজের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে বড়দের খেলার পুরস্কার বিতরণ। ছবি- ধূমকেতু নিউজ

সবশেষে অংশগ্রহণকারীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও অনেক অনুষ্ঠান আয়োজনের জন্য পরিকল্পনা গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930