ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আঞ্চলিক সড়ক-মহাসড়ক দিন দিন দূর্ঘটনা প্রবন হয়ে পড়ছে। প্রায় প্রতিদিনই কোন না কোন সড়কে দূর্ঘটনা সংঘটিত হচ্ছে।
বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দর থেকে উত্তরবঙ্গগামী কানসাট-গোমস্তাপুর-পোরশা-সাপাহার( কেজিপিএস) আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার পরিমান বেশি।
সড়কে অবৈধ যানবাহনের অবাধ চলাচল ও হাইওয়ে পুলিশের কার্যক্রম না থাকায় দূর্ঘটনার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। সবশেষ গত ১৭ অক্টোবর বিকেলে উত্তরবঙ্গগামী আঞ্চলিক মহা সড়কের (কেজিপিএস)মাধাইপুরে রাস্তা পার হতে গিয়ে ভুটভুটির ধাক্কায় জোসনা বেগম (৫০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। গোমস্তাপুর (রহনপুর) ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, চলতি বছরের গত ৯ মাসে উপজেলার বিভিন্ন সড়কে ৫৮টি দূর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৮২ জন হতাহত হয়।এছাড়া, গত বছর ২০২৫ সালে ১৬৭ টি দূর্ঘটনায় ২৩০ জন হতাহতের পরিসংখ্যান পাওয়া গেছে।
এ প্রসঙ্গে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহতাবউদ্দিন জানান, সড়কগুলোতে অবৈধ যানবাহনের ছড়াছড়ি, যানবাহনের অনিয়ন্ত্রিত গতি, আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিংয়ের অভাবসহ বিভিন্ন কারণে এ দূর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কের পাশে হাইওয়ে পুলিশের কার্যক্রম চালু করার পরামর্শ দেন।


