IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী বেতার কর্মচারীদের কর্মবিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী বেতার কর্মচারীদের কর্মবিরতি

ধূমকেতু প্রতিবেদক : সচিবালয়, পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী, অফিস সহকারী, উচ্চমান সহকারী পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তাসহ ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার সুপারিশ করা সত্তেও সারাদেশের অন্যান্য সরকারী দপ্তর ও সংস্থায় কর্মরত বর্ণিত পদগুলো আগের পদবী ও বেতন স্কেলে রাখা হয়েছে।

বুধবার সকালে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে সরকারী কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালনকালে বক্তারা কথাগুলো বলেন।

বক্তরা বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাহিরে সরকারী দপ্তরের প্রধান সহকারী ও উচ্চমান সহকারী সমপদের পদবী ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। ১৯৯৫ সালের প্রজ্ঞাপন দিয়ে তৎকালীন সরকার, শুধু সচিবালয় বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবী সহ ১০ম গ্রেডে উন্নীত করা হয়। ফলে সরকারী দপ্তরগুলোর মধ্যে পদবী ও বেতন বৈষম্য সৃষ্টি হয়। অথচ বাংলাদেশ বেতারের নিয়োগ বিধি (উচ্চমান সহকারী নিয়োগের ক্ষেত্রে) সচিবালয়ের সাথে এক এবং অভিন্ন। অর্থাৎ একই নিয়োগে বিধিতে নিয়োগপ্রাপ্ত সচিবালয়ের উচ্চমান সহকারীগণ এখন প্রশাসনিক কর্মকর্তা আর বাংলাদেশ বেতারের উচ্চমান সহকারীসহ সমপদের অধ্যবধি উচ্চমান সহকারীই রয়ে গেছেন। অত্র সংগঠনের দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরপর ০৩ বার সুপারিশ করা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশটি বাস্তবায়ন করছেনা। তারা দেশের মাঠ পর্যায়ের সকল সরকারী দপ্তরের প্রায় ১২ লক্ষ কর্মচারীর পদবী ও বেতন বৈষম্যের অবসান চান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বেতারের জুলফিকার আলী, আব্দুর রাজ্জাক, মীর এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব বনি আমিন, সদস্য জুলফিকার আলী, আব্দুর রাজ্জাক, মীর মোশাররফ হোসেন, সাবিনা ইয়াসমিন, বুলবুল আহমেদ, আতিক হাসান, রুপেন চন্দ্র ঘোষ, ফারজানা, মুরাদ হোসাইনসহ বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাব রক্ষক, হিসাব রক্ষক কাম-ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, ষাঁট-লিপিকার, অনুষ্ঠান সচিব, নিজস্ব শিল্পীসহ সমপদের কর্মচারীগণ শান্তিপূর্ণভাবে পালন করে। এ সময় রাজশাহী বেতারের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31