IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত

লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরভবনের প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরকক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় জানানো হয়, মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা পুনরায় বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী গত ১ নভেম্বর থেকে নগরীতে দুই শিফটে দুই রঙের অটোরিক্সা চলাচল শুরু হয়।

সভায় জানানো হয়, অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এজন্য অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করতে হবে। নীতিমালা অনুযায়ী সকাল-বিকাল দুই রং এর নিয়ম মেনে গাড়ী চালাতে হবে। এছাড়া অটোরিক্সার চাকা দিয়ে চার্জার অটোরিক্সা তৈরি অথবা ১৪ সেন্টিমিটারের ঊর্ধ্বে চাকা ব্যবহার থেকে কারখানা মালিকদের বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন কোন অটোরিক্সা/চার্জার রিক্সা গ্যারেজসমূহে চার্জ না দেওয়ার জন্য গ্যারেজ মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) ওয়ালিদ হাসান মাহমুদ উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যান) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31