IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে ৪৫৮০ জন কৃষক পেলেন সরকারি প্রণোদনার সার-বীজ

মোহনপুরে ৪৫৮০ জন কৃষক পেলেন সরকারি প্রণোদনার সার-বীজ

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : মোহনপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৫৮০ (চার হাজার পাঁচশত আশি) জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল এবং উফশী আউশ ধানের আবাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সেই লক্ষ্যে বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আয়শা সিদ্দিকা।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা এম. এ মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বেনজির আহমেদ উপজেলা খাদ্য কর্মকর্তা নুরন্নবি যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রৌকশলী তারিকুল ইসলাম-সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৪৫৮০ (চার হাজার পাঁচশত আশি) জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪৫০০ কৃষককে উফশী আউশ ধান, ৫০ কৃষককে তিল এবং ৩০ কৃষককে মুগে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতি ১ বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী প্রত্যেক কৃষককে আউশ ধানের ৫ কেজি বীজের সঙ্গে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে। তিলের এক কেজি বীজ ও মুগের ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে। তিল ও মুগের ক্ষেত্রে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31