IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> টপ নিউজ >> প্রভাবশালীদের জমি চাষে বাধা কাঁদছেন কৃষক

প্রভাবশালীদের জমি চাষে বাধা কাঁদছেন কৃষক

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরের রায়তান আকচা গ্রামের কৃষক আব্দুল মালেক প্রামাণিকের লীজ নেওয়া পার্শ্ববতী নিয়ামতপুর উপজেলার রামগাঁ এলাকায় অন্তত ২০৬ বিঘা বোরো জমি চাষ করতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক বাদী হয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনর্চাজ বরাবর লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে রামগাঁ এলাকায় ফসলি মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমাহার। মাঝে মাঝে প্রায় শতাধিক জমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। আর মাঠের ঠিক মাঝখানে প্রায় ৪০ বিঘা বোরোর বীজতলা রয়েছে।

ভুক্তভোগী ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর থানাধীন রামগাঁ মৌজাস্থ অপারেটর মিজানুর রহমানের ডিপ টিউবওয়েলের আওতায় পঁয়ত্রিশ লাখ দুই হাজার টাকা পরিশোধ করে ২০৬ বিঘা জমি লীজ নিয়ে আলু চাষ করেন তানোর উপজেলার রায়তান আকচা গ্রামের আলু চাষি আব্দুল মালেক প্রামাণিক। এমনকি আলু চাষের পর ওই সকল জমিতে আলু উত্তোলনের পর বোরো চাষের জন্য পুনরায় প্রায় এক লাখ ৭০ হাজার টাকা অগ্রিম দিয়ে চুক্তি করেন তিনি। এবং বোরো ধান চাষাবাদের লক্ষে ওই মাঠের মাঝখানে প্রায় ৪০ বিঘা জমিতে রোরো বীজতলাও রোপণ করেন কৃষক মালেক।

পরবর্তীতে আরও ৪ লাখ ৩৪ হাজার টাকা দেওয়া হয় স্থানীয় রামগাঁ গ্রামের প্রভাবশালী জিয়াউর রহমানকে। মূলত ওই জিয়াউর, রেজাউল ইসলাম, আবুল কাশেম, ফিরোজ সহ অজ্ঞাত আরও ৭-৮ জন ওই ফসলি মাঠের গভীর নলকূপটি (ডিপ) পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা মিলে কৃষক আব্দুল মালেক প্রামাণিককে বোরো চাষে ওই সকল জমি দিতে বাঁধা প্রদান করেন এবং চুক্তির বাঁকি ৭ লাখ ৫৮ হাজার টাকার সঙ্গে আরও প্রায় ৫ লাখ টাকা অতিরিক্ত দাবী করে। তবে রামগাঁ গ্রামের স্থানীয় ওই প্রভাবশালীদের অতিরিক্ত দাবীকৃত টাকা না দেওয়ায় ওই সকল জমিগুলো চাষ করতে বাঁধা দেয় তাঁরা। এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দ্বারে দ্বারে ঘুরছে কৃষক আব্দুল মালেক প্রামাণিক।

বিষয়টি নিয়ে রামগাঁ গ্রামের অভিযুক্ত একাধিক প্রভাবশালীদের মন্তব্য জানতে চেষ্টা করা হলেও তাঁদের কোন মন্তব্য পাওয়া যায়ানি। তবে স্থানীয় গ্রামবাসীরা বলেন, কৃষক আব্দুল মালেক তাঁদের এলাকায় প্রায় ২০৬ বিঘা জমিতে আলুর প্রজেক্ট করেছিলেন। কথা ছিলো, তিনিই ওই সকল জমিতে বোরো ধান চাষ করবেন। কিন্তু তাঁকে আর জমিগুলো চাষ করতে দেওয়া হয়নি।

এ নিয়ে ভুক্তভোগী ওই কৃষক আব্দুল মালেক প্রামাণিক বলেন, আমার লীজকৃত জমিগুলোতে আমাকে বোরো ধান চাষ করতে দেয়নি স্থানীয় প্রভাবশালী কয়েকজন। তাঁরা আমার কাছে থেকে দু’দফায় নগদে প্রায় সাড়ে ছয় লাখ টাকাও নিয়েছে। আবার জমি দেওয়ার নাম করে শালিস বসিয়ে তাঁরা জোর করে আমার কাছ থেকে স্টাম্পে সই করে নেয় এবং আরও ৫ লাখ টাকা অতিরিক্ত দাবী করেন। এরপরও আমার স্কিম জোরপ‚র্বক দখল করে নেন তাঁরা। আমাকে ও আমার লোকদের জমি চাষাবাদ করতে মাঠে নামতে দিচ্ছেন না তারা। এখন আমার প্রায় ৪০ বিঘার বীজতলা পড়ে আছে। সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলম বলেন, আমরা বিষয়গুলোর খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ আর এ নিয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, অভিযোগের কপি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031