IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ

সিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শাহজামাল শুভ (১৯) নামের এক সাবেক ছাত্রদল নেতা গুরুত্বর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার শুকাশ ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত শাহজামাল শুভ বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শুকাশ ইউনিয়নের সাহেব আধখোলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শুভ জানান, রোববার সন্ধ্যায় তিনি মোটরসাইকেল যোগে কুড়িপাকিয়া থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে কুড়িপাকিয়া গ্রামের বাবু (১৮) ও মেহেদী (১৮)-সহ ৫-৬ জন তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাথায় গুরুত্বর জখম হন।

শুভ আরও অভিযোগ করেন, হামলার সময় তার কাছে থাকা নগদ ৭,৫০০ টাকা, মোবাইল ফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয় এবং তার মোটরসাইকেলটি নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031