IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> খেলা >> ৬ গোলের থ্রিলারে ইন্টারের সঙ্গে নাটকীয় ড্র বার্সার

৬ গোলের থ্রিলারে ইন্টারের সঙ্গে নাটকীয় ড্র বার্সার

ধূমকেতু নিউজ ডেস্ক : উন্মত্ত উত্তেজনা আর গোলবন্যার এক ম্যাচ উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে যে ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠ মোন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় এক ড্র করেছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এত বেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখা যায়নি।

ম্যাচের মাত্র প্রথম মিনিটেই (৩০ সেকেন্ডে) ইন্টার এগিয়ে যায় মার্কাস থুরামের চমকপ্রদ ব্যাক-হিল গোলের মাধ্যমে। যা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড।

এরপর ২১ মিনিটে ডেনজেল ডুমফ্রিস কর্নার থেকে এক ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন, যে গোলে বার্সা রক্ষণ একপ্রকার অসহায় দেখায়।

তবে বার্সেলোনার হয়ে বিদ্যুৎগতির মতো ফিরে আসেন লামিন ইয়ামাল। ২৪ মিনিটে ব্যবধান কমান এই তরুণ তারকা। ইন্টারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ইয়ামাল বল পাঠিয়ে দেন জালে।

১৭ বছর ২৯১ দিন বয়সী এই ফরোয়ার্ডই এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সবচেয়ে কমবয়সী গোলদাতা। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পের ১৮ বছর ১৪০ দিন বয়সের রেকর্ড। কয়েক মিনিট পরই আবারও ইয়ামাল পোস্টে শট নেন, তবে গোল মিস হয়।

৩৮ মিনিটে ফেরান তোরেস এক নিখুঁত ফার্স্ট-টাইম ফিনিশে ম্যাচে সমতা ফেরান বার্সার হয়ে, এবং প্রথমার্ধের শেষে দুই দল ২-২ গোলে সমানে সমান অবস্থানে যায়।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা চাপ অব্যাহত রাখলেও ৬৪ মিনিটে আবারো কর্নার থেকে গোল পায় ইন্টার, এবারও স্কোরার ডুমফ্রিস। তবে বার্সাও দারুণভাবে সাড়া দেয়। রাফিনহার দূরপাল্লার শট পোস্টে লেগে ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পিঠে লেগে জালে ঢুকে যায়, যা ৭০ মিনিটে বার্সাকে ৩-৩ সমতায় ফিরিয়ে আনে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় প্রথম লেগ ৩-৩ গোলে শেষ হয়। এখন সব নির্ধারিত হবে আগামী মঙ্গলবার সান সিরোতে অনুষ্ঠিতব্য ফিরতি লেগে, যেখানে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল বা পিএসজির বিপক্ষে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31