IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৫ মে দেশে ফিরছেন বেগম জিয়া

৫ মে দেশে ফিরছেন বেগম জিয়া

বেগম খালেদা জিয়া

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেপায়ারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী সোমবার, ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নত। সবকিছু ঠিক থাকলে তিনি নির্ধারিত দিনে দেশে ফিরবেন।”

বিশেষ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাঁর ঢাকা ফেরার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করা যায়নি, তবুও লন্ডনে তাঁর চিকিৎসক দল ও সফরসঙ্গীরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন তাঁর পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন আটজন ঘনিষ্ঠ সফরসঙ্গী। তাঁরা হলেন, ডা. জোবায়দা রহমান (তারেক রহমানের স্ত্রী), সৈয়দা শর্মিলা রহমান সিঁথি (আরাফাত রহমান কোকোর স্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাঁকে লন্ডনের একটি ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় পর এবার তিনি প্রবাসে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেন।

বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভোগা খালেদা জিয়া। যেমন লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। এর আগেও তিনি কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন কারাগার ও বিএসএমএমইউ হাসপাতালে। বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31