IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুর

আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুর

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (২১ নভেম্বর) সকাল দশটায় রাজশাহী হড়গ্রাম পূর্বপাড়ায় অবস্থিত ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আশ্বাসবাণী শোনান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়নের পেছনে দক্ষ প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মন্ত্রী বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক কর্মবাজারে কাজের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

আইডিইবির অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সম্ভাব্য জায়গা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়েও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন।

আইডিইবির জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এ আর জামিল ইদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আইডিবি চত্বরে পতাকা উত্তোলন, আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31