IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> টপ নিউজ >> কৃষি >> সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

হঠাৎ দুই দিনের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান জমিতে পানি জমে তলিয়ে গেছে। এতে করে পাকা ধান কাটা শুরু করতে পারছেনা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মোঃ আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার খবরে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।

ডাহিয়া ইউনিয়নের আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ধান পেকে গেছে কিন্তু এই দুর্যোগের কারণে ধানকাটা শুরু করতে পারছিনা। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা আবহাওয়া দ্রুত উন্নতি এবং সময়মত ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে যাওয়া কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। তাতে কৃষকেদের তেমন ক্ষতি হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31