ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছিনতাই হওয়া ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছিনতাই নাটকের মুল পরিকল্পনাকারী জিতেন ধর নামে এক বক্তিকে।
শনিবার সকালে নগর পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, বড় ভাইকে বোকা বানিয়ে ছোট ভাই এই সোনার বার পরিকল্পিত ভাবে ছিনতাই করেছিলেন।

সংবাদ সম্মেলনে সোনা ব্যবসায়ী দ্বিজেন ধর ফেনিতে ব্যবসা করেন। গত ২১ ডিসেম্বর প্রায় সোয়া এক কোটি টাকার ১৭টি গোল্ডের বার নিয়ে রাজশাহীতে আসেন। উঠেন পুঠিয়ায় ছোট ভাই জিতেন ধরের বাড়িতে। এক ফাঁকে জিতেন ব্যাগ থেকে সোনার বার সরিয়ে সেখানে সীসার বার ভরে রাখেন। পরে সেগুলো বিক্রি উদ্দেশ্যে দুই ভাই রাজশাহীতে আসেন। নগরীর ভদ্রা মোড়ে বাস থেকে নামলে ছোট ভাই জিতেনের পরিকল্পনা মোতাবেক তার প্রতিবেশী মিজানুর রহমান, মৃদুল ও কয়েকজন মোটরসাইকেলে এসে সোনার বার ছিনতাই করে। দ্বিজেন বাদি হয়ে মামলা করলে পুলিশ তদন্ত করে ১৬টি সোনার বার উদ্ধার ও জিতেনকে গ্রেপ্তার করে। অন্য সোনার বার বিক্রি প্রমান পেয়েছে পুলিশ। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সাথে সড়িত মিজান ও মৃদুল পলাতক রয়েছে।


