IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে একদিনের ব্যবধানে ফের গরু-ছাগল চুরি

রাণীনগরে একদিনের ব্যবধানে ফের গরু-ছাগল চুরি

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে ফের দুটি গরু এবং দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া পাকার পাথা মোড়ের মৃত আব্দুস ছামাদের ছেলে কৃষক ডবলু প্রামানিকের বাড়ী থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ী থেকে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরি হয়ে যায়।

কৃষক ডবলু প্রামানিক জানান, শুক্রবার সন্ধ্যায় গরু-ছাগল গোয়াল ঘরে তুলে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান তিনটা নাগাদ ঘুম থেকে ওঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারো ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন। তিনি জানান,চোরেরা বাড়ীর প্রাচীরের ইট খুলে বাড়ীর মধ্যে প্রবেশ করে। এর পর মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে প্রায় তিন লাখ টাকা দামের দুটি গরু এবং প্রায় ৩০হাজার টাকা দামের দুটি ছাগল চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31