IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে
Home >> বিনোদন >> টপ নিউজ >> ঈদের সন্ধ্যায় একাই গাইবেন তাহসান

ঈদের সন্ধ্যায় একাই গাইবেন তাহসান

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ণিল সংগীতানুষ্ঠান। ৫দিন ব্যাপি আয়োজনে গান গেয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সব তারকারা। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকেও দেখা যাবে বিশেষ আয়োজনে।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় তিনি হাজির হবেন গানের পসরা সাজিয়ে। প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান ‘তাহসান আনপ্লাগড’। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌসুমী মৌয়ের উপস্থাপনায় তাহসান শোনাবেন তার জনপ্রিয় আটটি গান।

এছাড়াও ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায় একক সংগীতানুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী এলিটা। ‘এলিটা এলিভ’ নামে প্রচার হবে এ অনুষ্ঠানটি।

ঈদ আয়োজনে একক সংগীতানুষ্ঠানে আরও গাইবেন ইথুন বাবু, আলম আরা মিনু, আঁখি আলমগীর, মনির খান। থাকবে ফোক ও বাউল গানেরও আয়োজন। ঈদের দিন সকাল সাড়ে ১১টায় সরোজ রাহুতের প্রযোজনায় ফোক গান গাইবেন নুসরাত জাহান, গামছা পলাশ, বিউটি, অনন্যা, নূর হাসান আলম ও সাবরিন। ৪র্থ দিন দুপুর ১টায় প্রচারিত হবে তারিকুজ্জামানের প্রযোজনায় ‘ঈদ বাউলিয়ানা’। এই অনুষ্ঠানে গাইবেন চিশতী বাউল, সুকুমার বাউল, শফি মন্ডল, শাহনাজ বেলী, দীপ্র, দুর্জয় বড়ুয়া ও টুনটুন বাউল।

ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে মামুন মাহমুদের প্রযোজনায় গাইবেন পিয়াল হাসান চৌধুরী, আদনান বাবু, হুমায়রা বশির, রিজিয়া পারভীন, রুমানা ইসলাম ও স্বীকৃতি। ২য় দিন সকাল ১১টায় মনিরুল হাসানের প্রযোজনায় ‘গানের ছন্দে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন সংগীতশিল্পী আগুন, দিঠি আনোয়ার, নাসির খান ও আলম আরা মিনু।

থাকছে দ্বৈত গানেরও অনুষ্ঠান। ঈদের ৩য় দিন সকাল ১১টা ৫ মিনিটে সৈয়দা ফারহানা হাসান প্রযোজিত দ্বৈত গানের অনুষ্ঠানে গান গাইবেন মারিয়া সালমা, নয়ন, মৌমিতা মৌ, রাজিয়া , বেলাল খান, নন্দিতা, পুতুল মারিয়া, তামান্না প্রমি, খালিদ মুন্না, স্মরণ, ইকবাল মিন্টু, পপি, প্রিয়াংকা ও আসিকুর রহমান।

এছাড়াও ঈদের আয়োজনে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আধুনিক গানের অনুষ্ঠান ও ব্যান্ড শো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31