IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> লিড নিউজ >> অবশেষে ৪০ বছর পরে চারঘাটে বড়ালনদীর সুইচ গেট অপসারণের শুরু

অবশেষে ৪০ বছর পরে চারঘাটে বড়ালনদীর সুইচ গেট অপসারণের শুরু

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বড়ালের পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অবশেষে ৪০ বছর পরে রাজশাহীর চারঘাটে বড়াল নদীর উপর নির্মিত সুইচ গেট অপসারণের কাজ শুরু হয়েছে। এটি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং এলাকার পরিবেশগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সুইচ গেট অপসারণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং মরা বড়াল নদী পুনরায় প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, পদ্ম নদীর ভয়াল থাবা থেকে বড়ালের আশে পাশের মানুষকে বন্যার পানি থেকে রক্ষা করতে ১৯৮৪ সালে চারঘাটের বড়ালের উপর নির্মান করা হয় সুইচ গেট। প্রথম প্রথম এটি মানুষের কণ্যানে কাজে আসলেও দীর্ঘদিন ধরে বড়ালের দুই পাশ দখল ,দুষন আর অপরিকল্পিত খননের ফলে বড়াল মরা ঘালে পরিনত নয়।

বড়ালের উৎস মুখে পলি মাটি জমে পানি প্রবাহ বাধা সৃষ্টি করতে থাকে। বিভিন্ন সময় খনন কাজ করা হলেও পানি প্রবাহ বৃদ্ধি না পেয়ে সরকারের কোটি কোটি টাকা জলে চলে যায়। ফলে বড়ালের উপর নির্মিত সুইচ গেটটি অপসারন করে পানি প্রবাহ বৃদ্ধির দাবিতে সোচ্চার ভুমিকা পালন করে পরিবেশবিদসহ স্থানীয়রা। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ১৯ মে চারঘাটের বড়াল নদী পরিদর্শনে গিয়ে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রমত্তা বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এক সময়ের প্রমত্তা বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভরাট হয়ে যাওয়া বড়াল নদের ১৮ কিলোমিটার অংশে তাই পুনঃখনন করা হবে। আর বড়ালের মুখের সুইচ গেট অপসারণ করা হবে।

উপদেষ্টার এমন ঘোষনার পরে গত ১২ জুন থেকে চারঘাটে বড়ালের উপর নির্মিত সুইচ গেট অপসারনের লক্ষ্যে সুইচ গেটের কপাট খোলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রতিটি কপাটের প্রস্থ ১০ ফুট করে,মোট ৩০ ফুট। ইতিমধ্যে তিনটি গেট সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। এতে বড়ালে পানি প্রবাহ বৃদ্ধি পেতে পারে বলে আশা করছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মহোদ্বয়ের নিদের্শক্রমে বড়ালে পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বড়ালের উপর নির্মিত সুইচ গেটের কপাট উত্তোলন করা হয়েছে। এতে আশা করা যায় মরা খালে পানি প্রবাহ বৃদ্ধি পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31