ধূমকেতু প্রতিবেদক : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে মহানগরীর নাদের হাজির মোড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা স্মারক ২০২৫ প্রদান করা হয়। এতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুবকে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লেখক ও প্রকাশক শেখ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মো রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ এনামুল হক ও প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন নন্দন সাহিত্য একাডেমী আজীবন সদস্য লেখক গবেষক ও সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ।
বিশেষ অতিথি ছিলেন নন্দন সাহিত্য একাডেমীর আজীবন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার লায়ন আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালেক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ রবিউল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আসলাম উদ্দিন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহŸান জানান। মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সঙ্গবদ্ধ এই পাচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সকলের প্রতি আহŸান জানানো হয়।
অনুষ্ঠানে ২০ জনের মধ্যে আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একটা মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নন্দন সাহিত্য একাডেমি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা।


