IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপি’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

আরএমপি’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ গ্রাম গাঁজা এবং ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা ও ডিবি পুলিশ।

আরএমপির শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মিঠু (২৬) ও মোসা: মোজলেফা বেগম (৩০)। মিঠু রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত মমিনের ছেলে ও মোজলেফা বেগম একই থানার খিরশিন টিকর দক্ষিনপাড়ার মো: তারেকের মেয়ে।

ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মিনহাজ আলী (২০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানার এসআই মো: আব্দুল জলিল ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় খিরশিন টিকর এলাকায় রাস্তার পাশে অবস্থানকালে সন্দেহভাজন মিঠুকে আটক করে। তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মোজলেফা বেগমের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত মিঠুর তথ্যের ভিত্তিতে ওই দিন বিকাল সাড়ে ৫টায় শাহমখদুম থানার খিরশিন টিকর দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে মোজলেফা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তাঁর হেফাজত হতে ৩৪০ গ্রাম গাঁজা জব্দ করে।

অপরদিকে একই দিন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: তৌহিদুর ইসলাম ও তার টিম দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকা থেকে আসামি মিনহাজ আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31