ধূমকেতু প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার উদ্যোগে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগীতায় জেলার দামকুড়া ইউনিয়নের মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুরারীপুর গ্রামের দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং দামকুড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুস সালাম।
এছাড়াও ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহ্সান হাবিব আজাদ, সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর কাজল রেখা, মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহারসহ কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা, সহসাধারণ সম্পাদক সালমান আরিফ এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আব্দুল মতিন, প্রিন্সিপাল অফিসার জনাব তামিম আক্তার খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসাধারণ সম্পাদক মোঃ সালমান আরিফ (প্রতীক্ষা)।
স্বাগত বক্তব্য প্রদান করেন, উক্ত সংস্থার সভাপতি সোহেল রানা, এছাড়াও বক্তব্য রাখেন ৩নং দামকুড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুস সালাম এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আব্দুল মতিন।


