IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখা।

সোমবার (৭জুলাই) বিকেলে কুষ্টিয়া থানা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,” সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটিত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে আরও ভয়ংকর কর্মসূচি দেওয়া হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, বাংলা ভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ।

মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার প্রকৃত কারণ ও ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। মামলার তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করতে হবে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, সাংগাঠনিক সম্পাদক রাব্বি, দপ্তর সম্পাক আব্দুস সালাম, চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফ বিশ্বাস, দৈনিক জনবাণী’র কুষ্টিয়া প্রতিনিধি মাহফুজ হৃদয়, সিনিয়র সাংবাদিক খন্দকার সোহেল টানু, খবরওয়ালা নির্বাহী সম্পাদক আমিন হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31