ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ কর্মচারী ইউনিয়ন মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল উত্তরবঙ্গের সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব নিবার্চিত হওয়ায় অত্র ইউনিয়নের পক্ষ হইতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সেই সাথে পরিবহন মালিক শ্রমিক সংশিষ্ট বিষয়ে নায্য ভূমিকা পালনে আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন গ্রুপের কর্মকর্তা, অফিস সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাইদুল আলম (মিঠু) ও মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আশিকুল হাসান সুমন ও মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া উদ্দীন খাঁন জনি, কোষাধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মোঃ কামাল উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ শাহ্জাহান আলী (সেন্টু) ও সদস্য মোঃ ইমন।
আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম খন্দকার সদস্যবৃন্দ।


