IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পোস্ট মাষ্টার কর্তৃক ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ গ্রাহকদের মানববন্ধন

তানোরে পোস্ট মাষ্টার কর্তৃক ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ গ্রাহকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে ডিজিটাল পোস্ট অফিসের ৫৫ জন গ্রহকদের সঞ্চয় পত্রের ১ কোটি ৮৪ লাখ টাকা পোস্ট মাষ্টার কর্তৃক আত্মসাৎ হওয়ার প্রমান মিললেও দীর্ঘদিনেও টাকা ফেরৎ পাননি ভুক্তভোগী গ্রহকরা। এঘটনায় গ্রহকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার(৮জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর১২ টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপি তানোর অফিসের সামনে টাকা ফেরৎ পাওয়ার দাবিতে মানব বন্ধন করেছেন। এসময় গ্রাহকরা, তারা বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে আমাদের জমানো টাকা ফেরৎ না দিলে কঠোর আন্দোলন করা হবে বলেও জানান ভুক্তভোগী ওই গ্রাহকরা। গ্রাহকরা বলছেন, তানোর ডিজিটাল পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুখছেদ আলী গ্রাহকদের সঞ্চয়পত্রের টাকা পোস্ট অফিসের সরকারী লেজারে জমা না করে আত্মসাৎ করেন। তদন্তে প্রমাণ হওয়ার পরেও সে টাকা গ্রাহকদের ফেরত দেয়ার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহীর তানোর ডিজিটাল পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুখছেদ আলী প্রায় ৩ বছর ধরে ৫৫ জন গ্রাহকের সঞ্চয় পত্রের ১ কোটি ৮৪ লাখ টাকা লেজার বইয়ে জমা না করে আত্মসাৎ করেন। তবে, গ্রহকদের পাশ বইয়ে জমা দেখানো হয়েছে।

গত ২৪ সালের মার্চ মাসে বিষয়টি জানা জানি হয়ে পড়লে পোস্ট মাস্টার মুখছেদ আলীকে অবরুদ্ধ করে রাখেন গ্রাহকরা। এঘটনায় ওই সময় ডাক বিভাগের উর্ধবতন কর্মকর্তাদের তদন্তে গ্রাহকের টাকা আত্নসাতের বিষয়টি প্রমানিত হওয়ার পর পোস্ট মাস্টারকে সাময়িক বরখাস্থ করে পুলিশে সোপর্দ করে তানোর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন ডাক বিভাগ কর্তৃপক্ষ। পরে রাজশাহী দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত পোস্ট মাস্টার আদালত থেকে জামিনে মুক্ত পেলেও আর অফিসে আসছেন না। বর্তমান পোস্ট মাস্টার টাকা ফেরৎ দিচ্ছেন না।

এবিষয়ে তানোর সদর গ্রামের মৃত জামালের স্ত্রী সিরিনা বলেন, ৮ লাখ টাকা তানোর পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে জমা রাখা ছিল। মেয়াদ শেষ হলেও সেই টাকা ফেরৎ পাচ্ছিনা।তিনি বলেন, গত ২ বছর ধরে তিনি জমানো টাকা ফেরৎ পেতে প্রশাসন ও পোস্ট অফিসের উর্ধবতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না

একই কথা বলেন, তানোর সদর গ্রামে মৃত খোদাবক্স মেম্বারের পুত্র কুয়েত প্রবাসী মাসুদ রানা তিনি বলেন, আমার জমানো কষ্টের ২৬ লাখ টাকা ফেরৎ পাচ্ছিনা। তানোর গোল্লা পাড়া গ্রামের আশিষ মালাকারের স্ত্রী গৌরী সরকার বলেন আমার ৩ লাখ টাকা ফেরৎ পাচ্ছিনা।

তানোর সদর হিন্দু পাড়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ পালের পুত্র হিরেন্দ্রনাথ পাল বলেন, আমি ১০ বছর মেয়াদে ১০ লাখ টাকা জমা রেখেছিলাম মেয়াদ শেষে আমার ১৩ লাখ টাকা পোস্ট মাস্টার মুখছেদ আলী আত্নসাৎ করেছেন।

কয়েল গ্রামের সৈয়দ আলীর পুত্র মাসুদ রানা বলেন, আমার ২ লাখ ৬০ হাজার টাকা ফেরৎ পাচ্ছিনা।

তানোর উপজেলার শ্রী খন্ডা গ্রামের মহন লাল পালের পুত্র রাজ কুমার বলেন, আমার ১লাখ ৮০ হাজার টাকা। তালন্দ গ্রামের মৃত শামসুদ্দীন মন্ডলের পুত্র মোহাম্মদ নুরুল ইসলাম বলেন ২ লাখ ৫০ হাজার টাকা। হরিদেবপুর গ্রামের সাধন সরকারের স্ত্রী মিনতি সরকার বলেন, আমার ৮ লাখ টাকা এফডিআর হিসেবে রেখেছিলাম মেয়াদ শেষে হয়েছে কিন্তু টাকা ফেরৎ পাচ্ছিনা।

ভুক্তভোগীরা বলেন, ওই সময় পোস্ট অফিসের উর্বধতন কর্মকর্তারা গ্রাহকের টাকা ফেরৎ দেয়ার আশ্বাষ দেয়ার ১৫ মাস পেরিয়ে গেলেও টাকা ফেরৎ পাচ্ছিনা। আগামী ১সপ্তাহের মধ্যে আমাদের জমানো টাকা ফেরৎ না দেয়া হলে কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন তারা।

এবিষয়ে তানোর পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালত থেকে মুক্তি পাওয়ার পর বরখাস্ত হওয়া আগের পোস্ট মাস্টার মুখছেদ আলী আত্নগোপনে রয়েছে জানিয়ে তিনি রাজশাহী বিভাগীয় পোস্ট মাস্টার ডেপুটি জেনারেল রাকিব বিশ্বাসের সাথে যোগাযোগ করতে বলেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে বরখাস্ত করার পাশাপাশি মামলাও করা হয়েছে। নিয়ম অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরৎ দেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31