ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘায় ৫০ বছর বয়সের নারি পতেঙ্গা বেগম বিদুৎস্পর্শে মারা গেছে। সে উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী। বুধবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ বাড়িতে মাল্টিপ্লাগে ২ মাথা বিশিষ্ট সকেট ঢুকানোর সময় বিদুৎস্পর্শে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী নঈম উদ্দিন জানান, টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে সকেট ঢুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে পড়ে যায়। পাশের ঘরের ছোট ছেলের স্ত্রী শব্দ শুনে লোক ডাকাডাকি করতেই ঘটনাস্থলেই মারা যায়।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।##


