ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে রবিবার (১৩ জুলাই) রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জিন্নাউল আউয়াল (জিন্নাহ) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নজিবুর রহমান, বিশিষ্ট ধানচাল ব্যবসায়ী আল মামুন ও আখতারুল ইসলাম,সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সারওয়ার হাবিব প্রমূখ।উল্লেখ্য, গতবছর গোমস্তাপুর উপজেলার কিন্ডারগার্টেনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষায় ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়।


