IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০

গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের মৃত আজহারউদ্দীন টুনু মিয়ার সাথে ওই গ্রামবাসীর জমি নিয়ে বিরোধ ছিল। যা নিয়ে আদালতে মামলা চলমান।সম্প্রতি টুনুমিযার ওয়ারিশগন আদালত থেকে তাদের পক্ষে রায় পান।

বৃহস্পতিবার সকালে তার ছেলে রহনপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক কিছু ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জমি দখল করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এর এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এদিকে হামলায় আহত গ্রামবাসীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

এসময় পুলিশ ৭ জন সন্ত্রাসীকে হাসপাতাল চত্বর থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সংঘর্ষে আহতদের বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান,মারামারির ঘটনায় মোট ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এরমধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বর্তমানে হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার এএসআই নুরুল ইসলাম জানান,আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।তবে থানায় এখনো কোন পক্ষ অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31