IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘার চরাঞ্চলে দোকানে চুরির তিনদিন পর বাড়িতে ডাকাতি

বাঘার চরাঞ্চলে দোকানে চুরির তিনদিন পর বাড়িতে ডাকাতি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘার চরাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির তিন দিন পর চার বাসা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮জুলাই) দিবাগত রাতে উপজেলার চরাঞ্চলের চকরাজপুর ইউনিয়নের চর কালিদাশখালী গ্রামে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার(১৫-০৭-২০২৫) দিবাগত রাতে ইউনিয়নটির পলাশী ফতেপুর নতুন বাজারে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে চর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান,শুক্রবার দিবাগত রাতে ডাকাতরা নদী পথে নৌকায় এসে একের পর এক চার বাড়িতে প্রবেশ করে ডাকাতি করে আবার নদী পথে নৌকায় চলে যায়। রাত আনুমানিক দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ২০/২৫ জনের মুখোশধারি ডাকাতদল অস্ত্রের মুখে মালিককে জিম্মী করে নগদ ২লাখ ১৩ হাজার টাকা,স্বর্ণালংকার ৬ভরি ১০ আনা,রুপার অলংকার ৫ভরি ও ৮টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

লতিফ মোল্লা জানান, তার বাড়িতে প্রবেশ করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, ৮ আনি স্বর্ণের ১ আংটি, ৮ আনি স্বর্ণের এক জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের চেইন, ২টি মোবাইল নিয়ে গেছে।

ইউনুস ব্যাপারী জানান,তার বাড়ি থেকে নগদ ২৮ হাজার টাকা, ৮ আনির স্বর্ণের ১টি চেইন, ১ জোড়া রুপার নুপুর, ১টি মোবাইল নিয়ে গেছে।
ইদ্রিস ব্যাপারী জানান,তার বাড়ি থেকে নগদ ২৫ হাজার টাকা,৮ আনা ওজনের স্বর্ণের চেইন,দুই ভরি ওজনের রুপার বালা, ২ভরি ওজনের এক জোড়া নুপুর, ৩টি মোবাইল ফোন এবং আব্দুর রাজ্জাক (ভুট্টা ও বাদাম ব্যবসায়ী) এর বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা, ২ ভরির ওজনের স্বর্ণের দুটি চেইন,৪ আনি ওজনের স্বর্ণের দুটি আংটি,১ ভরি ওজনের স্বর্ণের দুল ও ২টি মোবাইল নিয়ে গেছে। এছাড়াও আসবাবপত্র ও অন্যান্য মামামাল তছনছ করে রেখে গেছে ডাকাতদল।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, স্থানীয় সহিদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার আগে গত ১ মাসে প্রায় দশটি চুরির ঘটনা ঘটেছে। তার ভাষ্য,ঘটনার সাথে জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় এলাকার লোকজন জান মালের নিরাপত্তা নিয়ে সংশয় বোধ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র এসপি (বাঘা-চারঘাট সার্কেল) খালিদ হাসানও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ।
বিকেল ৪টা কথা হলে ওসি জানান, তারা এখানো ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে মাশলা হবে এবং ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে ।

উল্লেখ্য, গত মঙ্গলবার পলাশিফতেপুর নতুন বাজারে-সেলিম সরকারের নগদ ১০ হাজার টাকাসহ দেড় লাখ টাকা, আব্দুস সামাদের ৯০ হাজার টাকা দামের দুইটা মনিটর ও আবু বক্করের ৬০ হাজার টাকা মিলে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। অপর দুই দোকানে তালা ভাঙলেও কোন মালামাল চুরি হয়নি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31