IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেল স্মরণে বৃক্ষ রোপণ

মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেল স্মরণে বৃক্ষ রোপণ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নওগাঁর মান্দায় ‘এক শহীদ, এক বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শহীদ রাসেল রানার স্মরণে শনিবার বিকেলে উপজেলার কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির অংশ হিসেবে একটি জারুল গাছের চারা রোপণ করা হয় ।

শহীদ রাসেল রানার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গাছের চারাটি রোপণ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী। উপজেলা প্রশাসন ও সোস্যাল ফরেষ্ট্রি প্ল্যানটেশন সেন্টার (এসএফপিসি) রাজশাহী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ ও নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ দে, কশব ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল আরেফিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুন, উপপ্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীমা ইসলাম সাথী ও ওয়াসিম রাজু। শহীদ রাসেলের বাবা পিন্টু রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সার্থী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শহীদ রাসেল রানার নামে একটি গাছের চারা রোপণের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।”

প্রসঙ্গত, শহীদ রাসেল রানা (২০) কশব ভোলাগাড়ী গ্রামের বাসিন্দা ও পিন্টু রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান। তাঁর শহীদ গেজেট নম্বর ২৭২।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31