ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবলীগ নেতা জুয়েল রানা টিটুর উদ্যোগে শীতার্ত দুঃস্থদের মাঝে ২০০ টি কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বুধবার বেলা ১২ টার দিকে নগরীর ১৮ নং ওয়ার্ড (উত্তর) পবা নতুনপাড়ায় আরডিএ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান, শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক রুহল আমিন, সদস্য হাবিবুর রহমান, ১৮ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, ১৮ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য মিজানুর রহমান, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, সদস্য ফিরোজ খান ফরহাদ, নগর যুবলীগের সদস্য ফারুক আলম পাপ্পু, আব্দুর রাজ্জাক রনি, যুবলীগ নেতা স্বপন, পারভেজ প্রমুখ।


